কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কালিকাবাড়ি গ্রামে গত শুক্রবার রাতে পূর্বশত্রুতার জের ধরে আবু হাসান (১৭) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে গুরুতর অবস্থায় হাসানকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবু হাসান উপজেলার আমড়াগাছিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে স্থানীয় ডা. রুস্তম আলী ফরাজী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফেরদৌস ইসলাম বলেন, ধারালো অস্ত্রের কোপে হাসানের মেরুদণ্ডের হাড় কেটে গেছে।