কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার সকাল সাড়ে আটটায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর রাবার ড্যাম এলাকায় এ ঘটনা ঘটে। মিজানুরকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রবিউল করিম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মিজানুরের মাথাসহ বিভিন্ন জায়গায় জখম হয়েছে। এ ঘটনায় মিজানুরের মা মতিজান বেওয়া বাদী হয়ে গুরুদাসপুর থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন।