কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় মসজিদের ইমামের সম্মানীর টাকা চাইতে গেলে বাগ্বিতণ্ডার একপর্যায়ে শেখ মাহাবুবুর রহমান (৩৬) নামের এক যুবককে চায়নিজ ও দেশীয় কুড়াল দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের লাঙ্গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহাবুবকে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গণি জানান, আহত মাহাবুবের ভাই আলী আকবর শেখ বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে।