প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং আঙ্গাউড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে মো. রাব্বিকে (১৬) কুপিয়ে জখম করা হয়েছে। থানার পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে গ্রামের মাঠে খেলার সময় প্রতিবেশী জহির মিয়া পূর্ববিরোধের জের ধরে রাব্বিকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। রাব্বিকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জালাল হোসেন জানান, রাব্বির বুক, হাত, কবজি ও কনুইয়ে কোপের চিহ্ন রয়েছে। দাউদকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়ামিন বলেন, অভিযুক্ত জহিরকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে বৃহস্পতিবারই কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।