কুপিয়ে যুবকের কনুই পর্যন্ত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের ১৭ নম্বর ওয়ার্ডের রামপুরা ভগিবালা পাড়া এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে এনামুল হক (২৭) নামের এক যুবকের ডান হাতের কনুই পর্যন্ত বিচ্ছিন্ন করে ফেলেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল মোমেন জানান, এনামুলের ডান হাতের কনুই পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ‘এই ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত এনামুল ২০১৩ সালে নগররে রতন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, এলাকায় ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা নিয়ে এনামুলের সঙ্গে স্থানীয় কয়েকজনের দ্বন্দ্ব ছিল। এ কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।