কুপিয়ে সাবেক ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সেকেন্দার আলীকে (৪৫) গত শুক্রবার রাতে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন সেকেন্দার আলী বলেন, শুক্রবার রাত নয়টার দিকে কাশিয়াবাড়ী বাজার থেকে মোটরসাইকেলে করে তিনি গীরহাট-কাশিয়াবাড়ী সড়ক দিয়ে নিজ বাড়ি ছোট জুম্মা গ্রামে যাচ্ছিলেন। রাত সাড়ে নয়টায় সড়কের পাকোরেরতল এলাকায় ১০-১২ জন দুর্বৃত্ত রশি দিয়ে তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপাতে থাকে। একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়লে মৃত ভেবে তাঁকে ফেলে রেখে চলে যায় তারা।
স্থানীয় লোকজন বলেন, রাত সাড়ে ১০টার দিকে ডাংগীরহাট বাজার থেকে ট্রলিতে করে পাঁচজন লোক কাশিয়াবাড়ী বাজারের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখেন।