কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে রাফিকুল আহসান ওরফে শামীম (৫০) নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল বুধবার রাতে কেশবপুর এন এস মাধ্যমিক বিদ্যালয়ের পাশে খান বাড়ির পুল এলাকায় এ ঘটনা ঘটে।
রাফিকুল কমলাপুর গ্রামের বাসিন্দা এন এস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন আকনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে ওই পুলের পশ্চিম পাশে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে খালের মধ্যে ফেলে দেয়।