কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার কাঁঠালতলী ইউনিয়নের কালিবাড়ি গ্রামে নিজ বাড়ির সামনের ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে আবদুস ছালাম হাওলাদার জানান, গোলাম মোস্তফা (৫০) শহরে পরিবারসহ বসবাস করেন। মাঝেমধ্যে গ্রামের বাড়িতে আসেন। ওই দিন গোলাম মোস্তফা গ্রামের বাড়িতে একা ছিলেন। রোববার রাতের কোনো এক সময় তাঁকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।