কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় মোহাম্মদ মল্লিক (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার চর মল্লিকপুর গ্রামের মৃধাপাড়া জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ মল্লিক দোয়া মল্লিকপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দিঘলিয়া থেকে বাড়িতে ফিরছিলেন মোহাম্মদ মল্লিক ও তাঁর ছোট ভাই ফুল মিয়া মল্লিক। মৃধাপাড়া জামে মসজিদের কাছে পৌঁছালে ১০-১২ জন দুর্বৃত্ত মোহাম্মদ মল্লিককে দা দিয়ে কোপায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।