কুমার নদ থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় কুমার নদ থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে বলে পুলিশ জানায়। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে আবদালপুর ইউনিয়নের পান্তাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আবদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, বিকেলে স্থানীয় বাসিন্দারা নদের ধারে গিয়ে দেখতে পান পানিতে একটা লাশ ভেসে আছে। বিষয়টি ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। রাত আটটা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, লাশের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। পরনে লুঙ্গি ও সাদা জামা। কোমরে চাবি ও হাতে ব্রেসলেট আছে। ধারণা করা হচ্ছে ১০-১২দিনের আগে মৃতদেহ।