প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসভাপতি কে এম আই খলিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
খলিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিপক্ষের লোক হিসেবে এলাকায় পরিচিত। মোস্তাক মিয়া বলেন, গত বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কী কারণে করেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমি বলতে পারব না।’
কে এম আই খলিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সেটি বন্ধ পাওয়া যায়।