কুমিল্লা সরকারি কলেজের ছাত্রকে ছুরিকাঘাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র সাহেদুল ইসলামকে (১৬) ছুরিকাঘাত করেছে একদল বহিরাগত বখাটে। গতকাল শনিবার বেলা ১১টায় কলেজের প্রধান ফটকের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
সাহেদুল ইসলাম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের গন্ডাপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সে কুমিল্লা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। পরে তাকে নগরের ঠাকুরপাড়া এলাকার জোরপুকুরপাড় বাসায় নেওয়া হয়।
সাহেদুলের বড় ভাই জাহিদ হাসান বলেন, ‘গতকাল কলেজে প্রবেশের সময় হঠাৎ করেই প্রধান ফটকের সামনে আমার ছোট ভাই সাহেদুলকে কোনো কারণ ছাড়াই বহিরাগত কয়েকজন যুবক ডেকে নেয়। এরপর তারা ওর পায়ে ছুরি দিয়ে আঘাত করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।