কুমিল্লায় অপহৃত স্কুলছাত্র চট্টগ্রামে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা থেকে অপহৃত এক স্কুলছাত্রকে গতকাল শনিবার রাত সাড়ে নয়টায় চট্টগ্রামের ফিশারিঘাট এলাকা থেকে উদ্ধার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। এ সময় অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে মোস্তাহিদ আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার হওয়া স্কুলছাত্রের নাম শিহাব উদ্দিন (১৩)।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালি থানার ওসি (তদন্ত) নেজাম উদ্দিন জানান, ২১ মার্চ কুমিল্লা সদর এলাকা থেকে শিহাব উদ্দিন অপহৃত হওয়ার পর মুঠোফোনে তার পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে অপহরণকারীরা। ২৫ মার্চ অপহৃতের স্বজনেরা মামলা করেন। মুক্তিপণের বিনিময়ে একবার রাজশাহী থেকে আরেকবার চট্টগ্রাম থেকে শিহাবকে ছাড়িয়ে নেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেয় তারা।
নেজাম উদ্দিন জানান, ‘কুমিল্লা থেকে আমাদের জানানো হয়, অপহরণকারীরা চট্টগ্রামের কোতোয়ালি এলাকায় থাকতে পারে। এর পরই অভিযান চালিয়ে স্কুলছাত্রকে উদ্ধার ও অপহরণকারীদের একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।’