কুমিল্লায় অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রাধানগর গ্রামের মুকরম আলীর বসতঘর থেকে অস্ত্রসহ মো. মনির হোসেন (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল সোমবার ভোর ছয়টার দিকে র্যা ব-১১ সিপিসি-২-এর অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় মনিরের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলি, ছয়টি চকলেট বোমা, একটি ক্রসবেল্ট, পিস্তলের একটি চামড়ার কাভার, সিমসহ একাধিক মুঠোফোন উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। র্যা বের অধিনায়ক বলেন, ভারতীয় সীমান্ত এলাকা থেকে পাচার করা অস্ত্র বিভিন্ন অপরাধের জন্য নিজ বাড়িতে এনে মজুত রাখতেন মনির।