কুমিল্লায় অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া স্লুইসগেটের কাছে রায়পুর-আসমানিয়া সড়ক থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে অস্ত্রসহ রানা মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ। তিতাস থানার উপপরিদর্শক (এসআই) কাজী হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, রাত পৌনে একটার দিকে সড়কটিতে ডাকাতির প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশের টহল দল অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক, একটি গুলি ও একটি ছোরাসহ রানাকে গ্রেপ্তার করে। তাঁর সহযোগীরা পালিয়ে যায়। দাউদকান্দির সিংগুলা গ্রামের বাসিন্দা রানার বিরুদ্ধে দাউদকান্দি থানায় ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে চার-পাঁচটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।