কুমিল্লায় আখ বিক্রেতাকে কুপিকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরে গতকাল রোববার দিনের বেলা রাস্তার ওপর এক আখ বিক্রেতাকে কুপিয়ে হত্যা করেছেন মনির হোসেন নামের এক ব্যক্তি। তাঁকে ধরার সময় পুলিশের ছোড়া গুলিতে আহত হয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান নামের এক শিক্ষার্থী। মনির ও আসাদুজ্জামানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আখ বিক্রেতার পরিচয় মেলেনি। তাঁর বয়স আনুমানিক ৫২ বছর। হামলাকারী মনিরের (৩৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। আর শিক্ষার্থী আসাদুজ্জামানের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। তিনি বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী জানায়, বেলা দুইটার দিকে নগরের পুলিশ লাইন মোড়ে আখ বিক্রেতার সঙ্গে টাকা নিয়ে মনিরের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মনির আখ বিক্রেতার কাছ থেকে দা কেড়ে নিয়ে তাঁকে এলোপাতাড়ি সাত-আটটি কোপ দেন। এতে আখ বিক্রেতা ঘটনাস্থলেই মারা যান।