কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ি নির্মাণ করতে চাঁদা না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মোস্তফা জালালকে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার কুমিল্লা নগরের উত্তর আশ্রাফপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, মোস্তফা জালাল কুমিল্লা নগরের উত্তর আশ্রাফপুর এলাকায় জায়গা কিনে বাড়ি নির্মাণ করছেন। গতকাল সকালে নগরের দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা মো. বিশাল এসে কাজ বন্ধ করতে বলেন। কাজী মোস্তফা জালাল ঝামেলা না করার জন্য বিশালকে অনুরোধ করেন। এরপর বিশাল চলে যান। দুপুর ১২টায় আবার ওই বাড়ির সামনে এসে কাজী মোস্তফা জালালকে মোটরসাইকেলে তুলে নেওয়ার চেষ্টা চালান বিশাল। ব্যর্থ হয়ে মোস্তফা জালালের মাথায় ছুরিকাঘাত করেন তিনি। বিশালের মুঠোফোনে যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।