কুমিল্লায় নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার বরুড়া উপজেলায় নিখোঁজ থাকা এক স্কুলছাত্রের লাশ আজ রোববার সকালে উদ্ধার হয়েছে।
ওই স্কুলছাত্রের নাম মেহেদি হাসান লিমন (৮)। তার বাবা প্রবাসী আবুল কাসেম। মা লাভলি আক্তার। বাড়ি উপজেলার হোসেনপুর গ্রামে।
মেহেদি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পরিবার ও পুলিশের ভাষ্য, গতকাল শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল মেহেদি। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।