কুমিল্লায় পিস্তল তৈরির সরঞ্জামসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরে আজ শনিবার সন্ধ্যার দিকে একটি বাড়ি থেকে পিস্তল তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আটক তিনজন হলেন সদর উপজেলার উত্তর চারথার নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৬), শুভপুরের বাহার উদ্দিনের ছেলে মাজেদুল হক (৩৪) ও গোলাবাড়ি এলাকার শামছুল হক ভূঁইয়ার ছেলে শহীদুল হক ভূঁইয়া (৩৫)।

র‍্যাব-১১–এর কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা কায়জার বলেন, গোপন খবরের ভিত্তিতে র‍্যাব-১১–এর একটি দল শনিবার সন্ধ্যায় শুভপুরের ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁদের পিস্তল তৈরির সরঞ্জামসহ আটক করা হয়। উদ্ধার করা সরঞ্জাম দিয়ে কমপক্ষে দুটি পিস্তল তৈরি করা সম্ভব বলে জানান তিনি।