কুমিল্লায় বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম (৩০)।

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল রাতে বিজিবির সদস্যরা মাদকবিরোধী অভিযানে নামেন। গোলাবাড়ি এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার হচ্ছে—এমন খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে মাদক ব্যবসায়ীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আজ সোমবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।