কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা আদর্শ ডিগ্রি কলেজের বিজ্ঞান ভবনের পেছনের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে কঙ্কালটি উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে ওই কঙ্কাল আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেওয়া হয়। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য কিছু আলামত রাখা হয়েছে।
সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আইয়ুব বলেন, বুধবার সন্ধ্যার দিকে কিছু ছেলে সেখানে খেলা করছিল। এরপর তারা ওই কঙ্কাল দেখতে পেয়ে চিৎকার করে। পরে পুলিশ এসে রাত নয়টায় ওই কঙ্কাল উদ্ধার করে। এ সময় সেখান থেকে একটি জিনসের প্যান্ট ও পুরুষদের জুতা জব্দ করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আনুমানিক চার-পাঁচ মাস আগে ওই ব্যক্তিকে হত্যার পর লাশ এখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কলেজের কম্পিউটার শিক্ষা বিভাগের প্রভাষক মো. নাছির উদ্দিন বলেন, সেপটিক ট্যাংক থেকে ওই কঙ্কাল উদ্ধার করা হয়। কারা এ কাজ করেছে, তা কলেজ কর্তৃপক্ষ জানে না।