কুরিয়ার সার্ভিসের ভ্যান থেকে ফেনসিডিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে গত শুক্রবার সন্ধ্যায় কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান থেকে ১৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের ওই কাভার্ডভ্যানটি লালমনিরহাট থেকে ঢাকা যাচ্ছিল। কাভার্ডভ্যানটি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের পুলিশ লাইন বক্সের সামনে এলে এতে তল্লাশি চালানো হয়। এ সময় কাভার্ডভ্যানে থাকা দুটি বিস্কুটের কার্টন থেকে ওই ১৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ডিবির এসআই মিজানুর রহমান কাভার্ডভ্যানচালক মাসুদ রানা ও বুকিংকারী লালমনিরহাট শহরের সাধুটারী গ্রামের মো. মিলন মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় মাসুদ রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মিলন পলাতক রয়েছেন।