কুরিয়ারে পাঠানো সাউন্ড বক্সে সাড়ে চার হাজার ইয়াবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টন খুলে পাওয়া গেল সাউন্ড বক্স। ওই সাউন্ড বক্সের ভেতরে মিলল সাড়ে চার হাজার ইয়াবা বড়ি। কার্টনটি চট্টগ্রাম থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজধানীতে পাঠানো হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মতিঝিল কার্যালয় থেকে ওই ইয়াবা বড়িগুলো উদ্ধার করে র্যা ব-৩। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তদন্তের স্বার্থে র্যা ব ওই কার্টনের প্রেরক ও প্রাপকের নাম-ঠিকানা প্রকাশ করেনি।
র্যা ব-৩-এর অপারেশন অফিসার রবিউল করিম জানান, ঢাকার একজনের নাম-ঠিকানা ব্যবহার করে চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে ওই নাম-ঠিকানা বলা যাচ্ছে না। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।