কুলাউড়ায় বিধবাকে ধর্ষণের অভিযোগ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গত শুক্রবার গভীর রাতে দরিদ্র এক বিধবা ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শাহীন উদ্দিন (৩০)। তাঁর বাড়ি কুলাউড়া উপজেলার সালামতপুর গ্রামে। এ ঘটনায় ওই বিধবা নারী গতকাল শনিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে শাহীনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার এজাহার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই নারীর স্বামী পাঁচ-ছয় বছর আগে মারা গেছেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে আছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে শাহীন দরজা ভেঙে ওই নারীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। একপর্যায়ে তাঁর চিৎকার শুনে পাশের কক্ষ থেকে ছেলে জেগে উঠে তাঁর কক্ষে গিয়ে চিৎকার শুরু করেন। এ সময় পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন ধাওয়া করে শাহীনকে আটক করেন।