কুলাউড়ায় চারটি ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুরের দুটি গ্রাম থেকে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা এগুলো চুরি করে নেয়।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা শরীফপুরের পূর্বভাগ গ্রাম থেকে ১০ ও ১৫ কেভি ক্ষমতাসম্পন্ন দুটি ট্রান্সফরমার চুরি করে। ওই রাতে তিলিবিল গ্রাম থেকে ৫ ও ১০ কেভি ক্ষমতাসম্পন্ন দুটি ট্রান্সফরমার চুরি হয়।
ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নছিবুর রহমানসহ গ্রামের কয়েকজন জানান, এখানে নতুন ট্রান্সফরমার স্থাপন করতে সব মিলিয়ে দুই লাখ ১৯ হাজার ১৭০ টাকা ব্যয় হবে।
পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে কমলগঞ্জ থানায় মামলা করা হবে। চার দিন আগে শমশেরনগর থেকে দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। সে ঘটনায় থানায় মামলা হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র ট্রান্সফরমার চুরি করছে। তবে চুরি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।