কুলিয়ারচরে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে শাহ আলম (২৮) নামের সিএনজিচালিত এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। গত সোমবার উপজেলার পূর্ব জগৎচর গ্রামের আখড়া মোড় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
কুলিয়ারচর থানা-পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, শাহ আলমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা গ্রামে। চার মাস আগে স্ত্রী-সন্তান নিয়ে একই জেলার ভৈরব পৌর শহরের ঘোড়াকান্দা মহল্লায় ভাড়া বাড়িতে ওঠেন। তিনি অটোরিকশা চালাতেন। গত সোমবার সকালে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। রাত সোয়া ১১টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের আখড়া মোড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শাহ আলমের মা মুর্শেদা বেগম বাদী হয়ে গতকাল মঙ্গলবার কুলিয়ারচর থানায় হত্যা মামলা করেছেন।