কুলিয়ারচরে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদেশে পাঠাতে ব্যর্থ হওয়ায় এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার উপজেলার আলীনগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. কালাম (৪৫)। তিনি কুলিয়ারচরের নলবাইদ গ্রামের বাসিন্দা।
কুলিয়ারচর থানার পুলিশ ও এলাকাবাসী বলেন, কালাম বিদেশে লোক পাঠান। এক বছর আগে তিনি আলীনগর গ্রামের শরীফ মিয়ার কাছ থেকে তাঁকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেন। কিন্তু এই সময়ে বিদেশ পাঠাতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত চেয়ে তাঁকে চাপ দিতে থাকেন শরীফ। গতকাল দুপুর ১২টার দিকে আলীনগর গ্রামে পেয়ে কালামকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে সেখান থেকে চলে যান শরীফ। পরে স্থানীয় ব্যক্তিরা কালামকে উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান। ঘটনার পর শরীফের পরিবারের সবাই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনায় কালামের পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে শরীফের বাড়িতে হামলা চালিয়ে ছয়টি বসতঘর ও একটি মুরগির খামারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।