কুষ্টিয়ায় অস্ত্রসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি গুলিসহ মো. কালু (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল শনিবার সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের কুর্শা গ্রামে এ অভিযান চালানো হয়। র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দীন বলেন, আদালতের মাধ্যমে কালুকে কারাগারে পাঠানো হয়েছে।