কুষ্টিয়ায় গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের বড় বাজার রেলগেট এলাকায় গতকাল সোমবার সকালে গাড়ি ভাঙচুরের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রমজান আলী বাদী হয়ে গতকাল সোমবার গভীর রাতে এ মামলা করেন। মামলায় জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রবিউল ইসলাম প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত অন্তত ৬০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় গতকাল রাতেই পাঁচজনকেই গ্রেপ্তার করা হয়।

গতকাল বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের বড় বাজার রেলগেট এলাকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কালো পতাকা হাতে মিছিল বের করেন। এ সময় তাঁরা দুটি ব্যক্তিগত গাড়ি ও বেশ কিছু ইজিবাইক ভাঙচুর করেন।