কুষ্টিয়ায় বিএনপির সাবেক সাংসদ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ সোহরাবউদ্দিনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক প্রথম আলোকে বলেন, সোহরাবউদ্দিনকে কেন আটক করা হয়েছে, এ ব্যাপারে তিনি এখন কথা বলতে রাজি নন। তিনি পরে এ ব্যাপারে জানাবেন।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মহিবুল হক জানান, গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় করা মামলার হুকুমের আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার দেখানো হতে পারে।