কুষ্টিয়ায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের বসোয়া গ্রাম থেকে ভাদু (৩০) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে বসোয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ভাদু একই উপজেলার একতার পুর গ্রামের আধার আলীর ছেলে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাশের রাজবাড়ী জেলার পাংশা থানার ওসি খোকসার বসোয়া গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় লাশ দেখতে পেয়ে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি আরও জানান, স্থানীয় লোকজন লাশটি ভাদু ডাকাতের বলে শনাক্ত করেন। ভাদুর বিরুদ্ধে পুলিশ হত্যাসহ বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।