কুষ্টিয়ায় স্কুলছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ নাফিস আহমেদ (১৩) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নাফিস প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর পশ্চিমপাড়ার হাফিজুর রহমানের ছেলে এবং প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, নাফিস গত সোমবার বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য স্কুলে যায়। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় শিক্ষকেরা তাকে বের করে দেন। পরে সে বাড়ি ফিরে কাউকে কিছু না বলে ওই দিন রাতেই বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ির ও স্থানীয় লোকজন নাফিসকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানার পুলিশ গতকাল সকালে লাশ উদ্ধার করে।