কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ শফিউর রহমান এই আদেশ দেন। এর আগে মেহেদী আহমেদ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে তাঁর জামিনের আবেদন করেন।
আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী বলেন, মেহেদী আহমেদ উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। বুধবার জামিনের মেয়াদ শেষ হয়।
আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।