কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় গড়াই নদের খেয়াঘাট এলাকায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে খোকসা থানার পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। বেলা তিনটা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় লোকজন খেয়াঘাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে খোকসা থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পরনে প্যান্ট ও গায়ে চেক ফুলহাতা শার্ট ছিল।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান বলেন, ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে লাশটি ভেসে এসেছে। লাশের পরিচয় শনাক্ত করতে নদের আশপাশের থানাগুলোয় বার্তা পাঠানো হয়েছে।