কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখেছেন স্থানীয় লোকজন। তাঁরা পুলিশকে খবর দিয়েছেন।
এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, উপজেলার মহিষাখোলা গ্রামে রেল সেতুর পাশের খোলা জমির পানিতে আজ সোমবার সকাল সাতটার দিকে লাশটি ভাসতে দেখা যায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম প্রথম আলোক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।