কুষ্টিয়ায় কলেজ মাঠে তরুণীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সরকারি কলেজের মাঠ থেকে এক তরুণীর (২৮) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।

আজ বুধবার সকাল আটটার দিকে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজের মাঠে এক তরুণীর লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা কুষ্টিয়া মডেল থানার পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা মর্গে পাঠায়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে অন্য কোথাও মেরে কলেজের মাঠে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।