কুষ্টিয়ায় চারটি ভাটার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চারটি ইটভাটায় গত বুধবার অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিয়ম ভেঙে কাঠ পুড়িয়ে ইট তৈরির ঘটনায় সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী হাকিম হিসেবে ছিলেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব আল রাব্বী। অভিযানকালে কেশবপুর গ্রামের একেবি ব্রিকসকে দেড় লাখ টাকা, মহুয়া ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা ও সৈনিক ব্রিকসকে ৯০ হাজার টাকা এবং যদুবয়রা গ্রামের পিজে ব্রিকসকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।