কুষ্টিয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ছয়জন আহত হয়েছেন। গত সোমবার দুপুরে উপজেলা চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া বিলপাড়ায় এ ঘটনা ঘটে।

চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, জমি নিয়ে বিরোধের জেরে গ্রামের মারফত আলী ও তাঁর প্রতিবেশী সিরাজুল ইসলামের মধ্যে সকালে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মারফত আলীর স্ত্রী মাসুরা খাতুন (৩৫), ছেলে মাসুম আলী (২০), ছানু বিশ্বাসের ছেলে তরিকুল (৩৫), অন্য পক্ষের সিরাজুল ইসলাম (৬০) ও তাঁর ছেলে আলমগীর হোসেন (২২) এবং শাহাজুল ইসলামের ছেলে জসিম উদ্দীন (২৪) আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।