কুষ্টিয়ায় নকল ওষুধ কারখানার সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় র্যাব অভিযান চালিয়ে একটি অবৈধ কারখানা থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক নকল ওষুধ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে।
গত শনিবার শহরের থানাপাড়ার সায়েম ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানে র্যাব অভিযান চালায়। প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমান মিয়াকে (২৬) আটক করে র্যাব ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে তাঁকে এক বছর কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম এস এম জামাল আহমেদ।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আলী হায়দার বলেন, সায়েম ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজে অভিযান চালিয়ে হর্স পাওয়ার নামের ৪৩৫ বোতল নকল কোমল পানীয়, ৫০ বোতল হেনা ফ্রুট সিরাপ, ৪৮০ বোতল জিনসিন, ৫০ প্যাকেট এগস্টিক নুডুলস, চার হাজার প্যাকেট পটেটো চিপস, প্লাস্টিকের চারটি বড় ড্রাম ভর্তি ৮০০ লিটার ও একটি ছোট প্লাস্টিকের ড্রাম ভর্তি ২০০ লিটার যৌন উত্তেজক তরল রাসায়নিক, এক বস্তা স্টেশনারি পণ্য ও দুই বয়াম চকলেট উদ্ধার করা হয়।
এ সময় কারখানার মালিক মিজানুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়। উদ্ধার করা মালামাল জনগণের সামনে ধ্বংস করা হয়।