কুষ্টিয়ায় পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামের একটি পুকুর থেকে গতকাল শনিবার সন্ধ্যায় তিন বছরের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম আরাফাত। সে ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
আরাফাত বাড়ি থেকে বিকেলে নিখোঁজ হয়। প্রতিবেশীরা সন্ধ্যার দিকে বাড়ির পেছনে পুকুরে আরাফাতের লাশ ভেসে উঠতে দেখে। পরে তার বাবা গিয়ে লাশটি উদ্ধার করেন।
দৌলতপুর থানার ওসি আহমেদ কবির বলেন, ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা চলছে।