কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুরে গোয়ালগ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাতজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম কাইলির মাঠে এ ঘটনা ঘটে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসী ও হামলায় আহতের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০ বছর ধরে মাঠের প্রায় দেড় বিঘা জমির মালিকানা নিয়ে গোয়ালগ্রামের মহসিন মালিথা ও বাবু মোল্লার বিরোধ চলে আসছে। এ নিয়ে ২০ বছর ধরে একটি মামলাও চলেছে।
সোমবার সকালে জালাল মালিথা ও আমিরুল মালিথার নেতৃত্বে ১৫ থেকে ১৬ জন আওয়ামী লীগের স্থানীয় কর্মী ও সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে চাষ করা অবস্থায় বাবু মোল্লাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় অরুণ মোল্লা (৪০), রফিকুল মোল্লা (৪৫) ও বাবু মোল্লাসহ (৫০) সাতজন আহত হন।