কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালানোর দাবিতে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশার মালিক ও চালকেরা। একপর্যায়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করে। ছবিটি মিরপুর উপজেলার চারমাইল এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

কুষ্টিয়ায় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালানোর দাবিতে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশার মালিক ও চালকেরা। একপর্যায়ে লাঠিপেটা করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার ত্রিমোহনী ও মিরপুর উপজেলার চার মাইল নামক স্থানে এ অবরোধ হয়। অবরোধকারীরা মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালানোর ক্ষেত্রে সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানান।

মিরপুর উপজেলার চারমাইল এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে সড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ছবি: তৌ​হিদী হাসান
মিরপুর উপজেলার চারমাইল এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। এতে সড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ছবি: তৌ​হিদী হাসান

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল সাড়ে নয়টার দিকে প্রথমে কুষ্টিয়া শহরতলির ত্রিমোহনী এলাকায় আন্দোলনকারীরা সড়কের ওপর অটোরিকশা রেখে অবরোধ শুরু করেন। এ সময় তাঁদের মাথায় সাদা কাপড় বাঁধা ছিল। একপর্যায়ে তাঁরা পাশের মিরপুর উপজেলার চারমাইল এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কও অবরোধ করে বিক্ষোভ দেখান।

এতে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করলে অনেক চালক পাশের খালে লাফি​য়ে পড়েন। ছবিটি চারমাইল এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা করলে অনেক চালক পাশের খালে লাফি​য়ে পড়েন। ছবিটি চারমাইল এলাকা থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথম দিকে সংখ্যায় কম থাকায় তাঁরা কোনো অ্যাকশনে যাননি। বেলা ১১টার দিকে পুলিশের আরও সদস্য আসার পর তাঁরা লাঠিপেটা করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেন।

এ সময় পুলিশের লাঠিপেটায় ১০-১২ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এ ছাড়া কয়েকজনকে পুলিশ আটক করে নিয়ে গেছে।

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধের ফলে যাত্রীদের প​ড়তে হয় দুর্ভোগে। ছবিটি বেলা সাড়ে ১১টায় চারমাইল এলাকা থেকে তোলা। ​ছবি: তৌহিদী হাসান
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধের ফলে যাত্রীদের প​ড়তে হয় দুর্ভোগে। ছবিটি বেলা সাড়ে ১১টায় চারমাইল এলাকা থেকে তোলা। ​ছবি: তৌহিদী হাসান

কুষ্টিয়া মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দীন বলেন, সরকারের নিষেধাজ্ঞা থাকায় সিএনজিচালিত অটোরিকশা চালাতে দেওয়া হচ্ছে না। চালকদের সড়ক অবরোধ করা ঠিক হয়নি। এতে জনগণের দুর্ভোগ বেড়েছে। তাই অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়েছে।