কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের রাজারহাট এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে রবিন (৩০) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের দাবি, রবিন তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি শহরের আড়ুয়াপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে রাজারহাট এলাকায় সড়কে যাওয়ার সময় ওত পেতে থাকা কয়েকজন যুবক রবিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি আবদুল খালেক বলেন, রবিনের বিরুদ্ধে থানায় ১৪টি মামলা রয়েছে।