কুষ্টিয়ায় সংঘর্ষে আটজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে আওয়ামী লীগ ও জাসদ-সমর্থিত স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছে। গত শুক্র ও গতকাল শনিবার দুই দফায় এ ঘটনা ঘটে। পুলিশ সংঘর্ষে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে।
পুলিশ ও কয়েকজন এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম এলাকায় প্রভাব বিস্তার নিয়ে কয়েক দিন ধরেই আওয়ামী লীগ ও জাসদের নেতা-শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উভয় দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গতকাল সকালেও সংঘর্ষের ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার ওসি তাজুল ইসলাম বলেন, সম্প্রতি এলাকার কিছু লোক আওয়ামী লীগ ও জাসদে যোগদান করেন। এই নিয়ে উভয় দলের মধ্যে উত্তেজনা চলছিল। তবে এ সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা দেয়নি।