কুষ্টিয়ায় নবজাতক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদরের বিসিক শিল্পনগরী এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। নবজাতককে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

লাভলু নামে এক ব্যক্তি ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। তাঁর ভাষ্য, ঘটনাস্থলে মহাসড়কের পাশে তাঁর একটি দোকান আছে। সকালে তিনি তাঁর দোকানের পেছনের দিকে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয় নৈশপ্রহরী রেজাউল ও আনোয়ারা বেগম নামে এক নারীর সহায়তায় শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র জানায়, সকাল নয়টার দিকে শিশুবিশেষজ্ঞ আইয়ুব আলী ওই নবজাতকের চিকিৎসা শুরু করেন।

পরে আইয়ুব আলী প্রথম আলোকে বলেন, নবজাতকটি ছেলে। তার বয়স এক দিন হতে পারে। তার ওজন দুই পাউন্ড, যা খুবই কম। তার ঠান্ডাজনিত সমস্যা আছে। দ্রুত তাকে ইনকিউবেটরে রেখে উষ্ণতা দেওয়া দরকার। কিন্তু এই হাসপাতালের ইনকিউবেটরটি সচল নয়।

খবর পেয়ে মেঘ নামের এক নারীকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসেন জেলার সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান। দুজনে মিলে ওই নবজাতককে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় ওই ক্লিনিক থেকে নবজাতককে ফেরত পাঠানো হয়। পরে তাকে ফের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজে।

কুষ্টিয়া মেডিকেল কলেজের শিশুবিশেষজ্ঞ এ বি সিদ্দিকী পরীক্ষা করে নবজাতককে দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তাকে অক্সিজেন দিয়ে রাখতে বলেন ওই চিকিৎসক।

উন্নত চিকিৎসায় সহযোগিতার জন্য এগিয়ে আসা নারী মেঘের কোলে উদ্ধার হওয়া নবজাতক। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
উন্নত চিকিৎসায় সহযোগিতার জন্য এগিয়ে আসা নারী মেঘের কোলে উদ্ধার হওয়া নবজাতক। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন উদ্ধার হওয়া নবজাতক। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছে নবজাতককে। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হচ্ছে নবজাতককে। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
উদ্ধার হওয়া নবজাতক। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া
উদ্ধার হওয়া নবজাতক। ছবি: তৌহিদী হাসান, কুষ্টিয়া