কুষ্টিয়ায় সন্ত্রাসীদের হামলায় যুবক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসী হামলায় আনিসুর রহমান (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের হৃদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে হৃদয়পুর গ্রামের জনৈক জিয়ারুল ইসলামের চায়ের দোকানে ১০-১২ জন বসে গল্প করছিলেন। রাত সাড়ে সাতটার দিকে দোকানের সামনে একটি মোটরসাইকেলে তিনজন এসে বসা লোকজনকে লক্ষ্য করে পর পর কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
দৌলতপুর থানার এসআই আশরাফুজ্জামান বলেন, আনিসুরের হাঁটুতে গুলি লেগেছে। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটেছে। শনিবার বিকেল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।