কুষ্টিয়ায় 'বন্দুকযুদ্ধে' চরমপন্থী নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামের চরে আজ বৃহস্পতিবার ভোরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক চরমপন্থী নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন কুদ্দুস ওরফে সাগর (৪২)। আজ সকালে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, নিহত কুদ্দুস নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল-পতাকা) আঞ্চলিক প্রধান ছিলেন। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি পিস্তল, একটি রিভলবার, একটি রামদা ও ১৩টি গুলি উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের পাঠানো খুদে বার্তায় বলা হয়েছে, বন্দুকযুদ্ধের ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন।