কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হামিদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। গণমাধ্যমে র্যাবের পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) কুষ্টিয়া ক্যাম্প থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়, ভোর ৫টা ২০ মিনিটে কুষ্টিয়ার মিলপাড়া এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হামিদুল ইসলাম নিহত হন। ওই এলাকা থেকে র্যাব দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করেছে।