কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশিকে বিএসএফের গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধুলারকুটি সীমান্তে গতকাল সোমবার ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আজিজুল হক (৩৩) নামের বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
আহত আজিজুল হকের বাবা হোসেন আলী বলেন, সকাল সাড়ে নয়টার দিকে সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশি কয়েকজন ব্যবসায়ীর কাছে গরু হস্তান্তর করেন। গরু নিয়ে ফিরে আসার আগেই বিএসএফের নারায়ণগঞ্জ ক্যাম্পের জোয়ানরা বাংলাদেশি ব্যবসায়ীদের লক্ষ্য করে পরপর তিনটি রাবার বুলেট ছোড়েন। এতে গুলিবিদ্ধ হন আজিজুল হক।
লাশ হস্তান্তর: নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তে গত শনিবার বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী জয়নালের লাশ রোববার রাত সাড়ে ১০টার দিকে ফেরত দেয় বিএসএফ। রাতেই তা পরিবারের কাছে হস্তান্তর করে বিজিবি। গতকাল উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে জয়নালের লাশ দাফন করা হয়।