কুড়িগ্রামে বাংলাদেশিসহ পাঁচজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে গরু পারাপারের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটে এক বাংলাদেশি ও ভারতের চারজন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
সীমান্ত এলাকার বাসিন্দা সৈয়দ আলী ও বেলাল হোসেন গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ফুলবাড়ীর গজেরকুটি সীমান্তের ৯৩৪ নম্বর আন্তর্জাতিক সীমানা মেইন পিলারের পাশ দিয়ে গত শনিবার রাতে দুই দেশের কয়েকজন গরু ব্যবসায়ী ৭৫-৮০টি গরু বাংলাদেশে আনার চেষ্টা করছিলেন। একপর্যায়ে বিএসএফ তাঁদের লক্ষ্য করে দুই দফায় রাবার বুলেটে নিক্ষেপ করে। এতে বাংলাদেশি বালাটারী গ্রামের গোলবার হোসেন ও ভারতের কোচবিহারের দিনহাটা থানার কুটিয়ারকুটি নয়ারহাট এলাকার মাজেদুল হক, সাজু মিয়া, কিশামত করলা গ্রামের শফিকুল ইসলাম ও আলতাফ হোসেন আহত হন। তাঁদের মধ্যে মাজেদুল হক ও সাজুর অবস্থা আশঙ্কাজনক।